জয়ের লক্ষ্যে দ্বিতীয় টেস্টে ভারতের একাদশে দুই পরিবর্তন

ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে ২২৭ রানের বড় ব্যবধানে হেরেছে ভারত। আগামী ১৩ ফেব্রুয়ারি দ্বিতীয় টেস্ট মাঠে নামবে দুইদল।

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে চাইলে আর কোনো ম্যাচ হারা যাবে না ভারতের। এমন পরিস্থিতিতে দ্বিতীয় ম্যাচে ভারতের একাদশে আসতে পারে দুটি পরিবর্তন।

দলের ওপেনিং যথারীতি দেখা যাবে রোহিত শর্মা ও তরুণ শুভমান গিলকে। তিনে দেখা যাবে চেতেশ্বর পূজারাকে। তিন নম্বর পজিশনে পূজারার খেলা নিয়ে কোনো প্রশ্ন নেই।

চার ও পাঁচে যথারীতি খেলবেন অধিনায়ক বিরাট কোহলি ও আজিঙ্কা রাহানে। এরপর নামবেন উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পান্ত। প্রথম ইনিংসে ৯১ রানের ইনিংস খেলেছিলেন তিনি।

দ্বিতীয় টেস্টে ভারতের হয়ে অভিষেক হতে পারে অক্ষর প্যাটেলের। ইনজুরির কারণে প্রথম ম্যাচে ছিলেন না তিনি। তার পরিবর্তে একাদশে জায়গা পেয়েও ব্যর্থ হয়েছেন শাহবাজ নাদিম।

এছাড়াও ওয়াশিংটন সুন্দরের পরিবর্তে একাদশে দেখা যেতে পারে কূলদীপ যাদবকে। কূলদীপ জায়গা পেলে একাদশের বাইরে থাকতে হবে সুন্দর। বাকি তিন পজিশনে কোনো পরিবর্তন আসছে না। অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে দেখা যাবে দুই পেসার ইশান্ত শর্মা ও জাসপ্রিত বুমরাহকে।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর