কুড়িগ্রামের রাজারহাটে বাবার সাথে অভিমান করে এক মেয়ে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (১১ই ফেব্রুয়ারি) সকালে উপজেলার নাজিমখান ইউনিয়নের রাঘব মৌজার ছড়ার পাড় গ্রামের হারুন মিস্ত্রীর মেয়ে হিরা খাতুন (১৪) বাবার সাথে অভিমান করে নিজ বাড়ীর স্বয়ন কক্ষে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন।
নাজিম খান ইউনিয়নের রাঘব মৌজার ছড়ার পাড় গ্রামের মোঃ হারুন মিস্ত্রির কন্যা হিরা খাতুন (১৪) ৭ম শ্রেণীর ছাত্রী।
জানা যায়, বুধবার দিবাগত রাতে তার বাবা মায়ের ঝগড়া লাগে,সেই ঝগড়া কে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে বাবা হারুন মিস্ত্রি কন্যা হিরাকেও মারপিট করে। হিরা খাতুন বাবার উপর রাগ করে গলায় ফাস দিয়ে আত্মহত্যা করে।
রাজারহাট থানার (ভারপ্রাপ্ত কর্মকর্তা) রাজু আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বার্তা বাজারকে বলেন, নিহত হিরা খাতুনের পরিবারের কোন দাবী না থাকলে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হবে।
সুজন মোহন্ত/বার্তাবাজার/হৃ.আর