ছুটি মঞ্জুর সাকিবের, যাচ্ছেন না নিউজিল্যান্ড সফরে

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে ইনজুরিতে পড়ে পুরো সিরিজ থেকেই ছিটকে যান সাকিব আল হাসান। উইন্ডিজ সিরিজ শেষে আগামী মাসের শেষের দিকে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ দল।

খুব শিগগিরই তৃতীয় সন্তানের বাবা হচ্ছেন সাকিব। তাই সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে নিউজিল্যান্ড সফর থেকে ছুটির আবেদন করেছিলেন তিনি। সাকিবের ছুটির আবেদন মঞ্জুর করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যার ফলে নিউজিল্যান্ড সফরে যাচ্ছেন না তিনি।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান এ তথ্য নিশ্চিত করেন।

এ ব্যাপারে তিনি বলেন, সে (সাকিব) তো ছুটির জন্য চিঠি দিয়েছে। ওকে নিউজিল্যান্ডের পরে পাব। পরিবারের কাছে থাকতে ছুটি চেয়েছে। আমরা বোর্ড সভাপতির সঙ্গে আলাপ করেছি। ওর ছুটিটা দিয়ে দিয়েছি।

উল্লেখ্য, আগামী মার্চে তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ দল।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর