ইনজুরিতে মেসির বিপক্ষে খেলার স্বপ্ন শেষ নেইমারের!

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ড্র অনুষ্ঠিত হওয়ার পর বেশ খুশিই হয়েছিলেন প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) ব্রাজিলিয়ান তারকা নেইমার। কেননা প্রতিপক্ষ যে তার সাবেক ক্লাব বার্সেলোনা।

পুরনো বন্ধু লিওনেল মেসির বিপক্ষে খেলার জন্য তর সইছিল না তার। কিন্তু সেই স্বপ্ন যেন শেষ হয়ে গেল নেইমারের। বুধবার ফ্রেঞ্চ লিগে কোপা ডি ফ্রান্স কাপের ম্যাচে চোট পেয়েছেন ব্রাজিলিয়ান তারকা।

ম্যাচের ৬৪ মিনিটে স্টিভ ইয়াগোর নির্দয় চ্যালেঞ্জে বাঁ পায়ের ঊরুতে চোট পেয়ে মাঠ ছাড়েন নেইমার। যার ফলে বার্সার বিপক্ষে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ডের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে তার খেলা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা।

আগামী ১৬ ফেব্রুয়ারি ঘরের মাঠে পিএসজিকে আতিথ্য দিবে বার্সা। এই ম্যাচ দিয়ে ন্যু ক্যাম্পে ফের দেখা যেত নেইমারকে। বেশি আকর্ষণের বিষয় ছিল এই ম্যাচেই মুখোমুখি হতেন নেইমার-মেসি।

কিন্তু ইনজুরির কারণে হয়তো সেটা হবে না। এখনো নেইমারের ব্যাপারে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানায়নি পিএসজি কর্তৃপক্ষ। তবে বার্সার বিপক্ষে নেইমারের না খেলার সম্ভাবনাই বেশি।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর