রিজভী-নিপুণ-সোহেলসহ বিএনপির অসংখ্য নেতার নামে পুলিশের মামলা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ মোট ২৯ নেতার বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। মামলায় আসামি করা হয়েছে ১২০ জনের মত অজ্ঞাতনামা বিএনপি নেতাকে।

বুধবার (১০ ফেব্রুয়ারি) রাতে শাহনাগ থানার উপ-পরিদর্শক মো. গোলাপ উদ্দিন মাহমুদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় অন্যান্য আসামিদের মাঝে আছেন, দলের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য নিপুণ রায় ও বিএনপির অঙ্গসংগঠন যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ।

এছাড়াও আসামি করা হয়েছে, দলের স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক সরাফত আলী শপু, যুবদলের সভাপতি সাইফুল ইসলাম নিরব, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, ছাত্রদলের ঢাবি শাখার সাবেক সভাপতি মেহেদী হাসান তালুকদার ও সাধারণ সম্পাদক আবুল বাশারসহ আরও অনেককে।

উল্লেখ্য, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল থেকে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের রাষ্ট্রীয় খেতাব বাতিলের যে সিদ্ধান্ত নেওয়া হয় তার প্রতিবাদে বুধবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বিজয়নগরে মশাল মিছিল বের করে বিএনপি।

ওই মিছিলে নেতৃত্ব দেন দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল কবির রিজভী। মিছিলটি পুলিশি বাঁধার মুখে মিছিলটি এগিয়ে যেতে থাকলে একপর্যায়ে লাঠি চার্জ করে পুলিশ। তখন বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে বৃহস্পতিবার শাহবাগ থানায় ওই মামলাটি করে বলে জানা গেছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর