জিয়ার খেতাব বাতিলের প্রতিবাদে বিএনপির নতুন কর্মসূচী ঘোষণা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে বীরত্বপুর্ণ অবদান রাখায় ‘বীর উত্তম’ খেতাব পেয়েছিলেন। সম্প্রতি জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল থেকে তার এই খেতাব বাতিলের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এই সিদ্ধান্তের প্রতিবাদে আগামী রোববার (১৪ ফেব্রুয়ারি) জেলায় জেলায় বিক্ষোভ কর্মসূচী পালনের ঘোষণা দিয়েছে দলটি। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে এই কর্মসূচী ঘোষণা করা হয়।

এর আগে বুধবার (১০ ফেব্রুয়ারি) জিয়াউর রহমানের খেতাব বাতিলের প্রতিবাদে রাজধানীতে মশাল মিছিল বের করে বিএনপি। তখন সেক্লহানে পুলিশের লাঠিচার্জে বেশ কয়েকজন আহত হয়। এই ঘটনায় বৃহস্পতিবার একটি মামলা দায়ের করেছে পুলিশ। মামলায় বিএনপির শীর্ষ কয়েকজন নেতাকে আসামি করা হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর