দ্বিতীয় টেস্ট হারলে নেতৃত্ব ছেড়ে দিবেন কোহলি!

অস্ট্রেলিয়ায় প্রথম টেস্ট হারের পর পিতৃত্বকালীন ছুটিতে দেশে ফিরেছিলেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। অধিনায়ক কোহলি ফিরে আসায় দায়িত্ব পড়ে আজিঙ্কা রাহানের কাঁধে। রাহানের নেতৃত্বে সিরিজ জিতে ভারত।

এদিকে ছুটি কাটিয়ে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে মাঠে ফিরেছে কোহলি। কিন্তু ফেরাটা সুখতর হয়নি। প্রথম টেস্টে ইংল্যান্ডের কাছে ২২৭ রানের বড় ব্যবধানে হেরেছে ভারত।

এমন হারের পর কোহলির নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। কেননা কোহলির নেতৃত্বে টানা চার টেস্টে হেরেছে ভারত। আগামী ১৩ ফেব্রুয়ারি সিরিজের দ্বিতীয় টেস্টে মাঠে নামবে ভারত-ইংল্যান্ড।

এই ম্যাচ যদি ভারত হারে তাহলে কোহলি অধিনায়কত্ব থেকে সরে যেতে পারেন বলে মনে করছেন সাবেক ইংলিশ স্পিনার মন্টি পানেসার। তিনি বলেন, কোহলি নিঃসন্দেহে বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান। কিন্তু তার নেতৃত্বে দল একদমই ভালো করছে না।

তিনি আরও বলেন, আমি মনে করি কোহলি চাপে থাকবে। রাহানে অধিনায়ক হিসেবে ভালো করছে তাই আরও বেশি চাপে থাকবে সে। কোহলির নেতৃত্বে টানা চার টেস্টে হেরেছে ভারত। যদি হারের সংখ্যা পাঁচে পরিণত হয় তাহলে আমি মনে করি সে নিজ থেকে অধিনায়কের দায়িত্ব ছেড়ে দিবে।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর