দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ২৪৮ জনে। গতকাল মৃত্যু হয়েছিল ১০ জনের।
এছাড়াও নতুন করে আরও ৪১৮ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। দেশে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৫ লাখ ৩৯ হাজার ৫৭১ জনের। গতকাল আক্রান্ত হয়েছিল ৩৮৮ জন।
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৬৮১ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৮৫ হাজার ৯৭১ জন। গতকাল সুস্থ হয়েছিলেন ৭১৭ জন।
বার্তাবাজার/এস.জি