দেশের সব রুগ্ন শিল্প কারখানাকে আধুনিকায়ন করা হবে: শিল্প সচিব

পর্যায়ক্রমে রাষ্ট্রিয় মালিকানাধীন দেশের সব রুগ্ন শিল্পকারখানাকে আধুনিকায়ন করা হবে জানিয়েছেন শিল্প সচিব একে এম আলী আজম।
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা পরিদর্শন ও কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এ কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, ইতোমধ্যে কারখানাগুলোকে মেরামত করতে বিদেশী বিশেষজ্ঞদের সাথে একাধিক বৈঠক হয়েছে। এ ছাড়া দীর্ঘদিনের নানা সমস্যায় জর্জরিত আশুগঞ্জ সার কারখানা আধুনিকায়ন করা জন্য পরিকল্পনা নেয়া হয়েছে। আশাকরি খুব দ্রুত এই কারখানাটি মেরামত করে আধুনিকায়ন করা হবে।

এ সময় আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আরবিন্দ বিশ্বাস, কারখানার ব্যবস্থাপনা পরিচালক এ কে এম আনোয়ারুল হক, মহাব্যবস্থাপক (প্রশাসন) মিজানুর রহমান, শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি বাবুল মিয়া, সাধারণ সম্পাদক কবির হোসেনসহ কারখানার বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আশুগঞ্জ সার কারখানার আয়ুস্কাল শেষ হয়ে গেছে ২০ বছর হয়েছে। পুরনো যন্ত্রাংশ নিয়ে চলা কারখানাটি নানা সমস্যায় জড়িত হয়ে যান্ত্রিক ত্রুটির কারণে বছরের অন্তত ৮মাস বন্ধ থাকে। কারখানা বন্ধ থাকায় লাভজনক প্রতিষ্ঠানটি এখন লোকসানী প্রতিষ্ঠান হিসেবে রুপান্তরিত হয়েছে। এতে করে শ্রমিক-কর্মচারী লভ্যাংশ থেকে বঞ্চিত হচ্ছে।

সন্তোষ/বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর