টাঙ্গাইল হাসপাতালে ৮ দালালকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৮ দালালকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১ টার দিকে এ অভিযান চালায় র‌্যাব।

জানা যায়, টাঙ্গাইল জেনারেল হাসপাতালে র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইলের কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার এরশাদুর রহমান এবং মারিয়াম খাতুন, সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে।

এ সময় ১৮৬ ধারায় অভিযুক্ত রেজাউল করিম (৪৫), লুৎফর রহমান (৫০), রমজান আলী (৪২), শামীম আল মামুন (৪০), মোঃ রাজন (৩৭), আমিনুর রহমানকে (৩৬) ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড।

এছাড়া বিপ্লব বর্মনকে (৪২), আমিনুল ইসলামকে (৪২) ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন এবং জেলহাজতে প্রেরণ করেছে।

হাসান সিকদার/বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর