আশুলিয়া প্রেসক্লাবে করোনা ভ্যাকসিন নিবন্ধন বুথ উদ্বোধন

আশুলিয়া প্রেসক্লাবে করোনার টিকার নিবন্ধন বুথ এর শুভ উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে আশুলিয়া প্রেসক্লাবে এই বুথ-এর উদ্বোধন করা হয়।

স্বনির্ভর ধামসোনা ইউপি চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম অনুষ্ঠানের প্রধান অতিথি এবং উদ্ধোধক হিসেবে সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সায়েমুল হুদা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে আশুলিয়া প্রেসক্লাবকে এই মহতী উদ্যোগ নেবার কারণে বিশেষভাবে ধন্যবাদ জানান এবং এই এলাকার সাধারণ মানুষকে নিবন্ধন করে ভ্যাক্সিন গ্রহনের অনুরোধ জানান।

অনুষ্ঠানের উদ্বোধনক ডা. সায়েমুল হুদা তাঁর বক্তব্যে জানান, অতি অল্প সময়ের ভিতরে বাংলাদেশে কোভিড-১৯ এর ভ্যাক্সিন নিয়ে আসতে পারায় মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে ধন্যবাদ। তাঁর দূরদর্শিতার ফলে সকলে ভ্যাক্সিন গ্রহন করতে পারছেন।

ডা. হুদা আরও বলেন, প্রেসক্লাব গণ মানুষের মুখপাত্র। এদিক থেকে আশুলিয়ায় সাধারণ মানুষকে ভ্যাক্সিন গ্রহনে সচেতন করতে পারে প্রেসক্লাব। সেদিক বিবেচনা করে আশুলিয়া প্রেসক্লাবের সভাপতি ও সেক্রেটারিকে এই বুথ স্থাপনের প্রস্তাব দেয়া হলে তারা আমার এই প্রস্তাব রেখেছেন, এজন্য তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আশুলিয়া প্রেসক্লাবের সভাপতি মোজাফফর হোসাইন জয়, সাধারণ সম্পাদক খান জহিরুল ইসলাম লিটন, চ্যানেল টোয়েন্টিফোর এর স্টাফ রিপোর্টার অপু ওহাব, চ্যানেল আই সাংবাদিক জাকির হাসান প্রমুখ। এসময় আশুলিয়া প্রেসক্লাবের সকল সদস্যগণ উপস্থিত ছিলেন।

পরে আশুলিয়া প্রেসক্লাব প্রাঙ্গনে একটি গাছের চারা রোপন করেন ডা. মোহাম্মদ সায়েমুল হুদা।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর