লক্ষ্মীপুরে করোনা ভ্যাকসিনের রেজিষ্ট্রেশন করতে ভ্রাম্যমাণ গাড়ি
লক্ষ্মীপুরে সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে ও জনগনের দৌরগোড়ায় করোনা ভ্যাকসিন টিকা কার্যক্রম পৌঁছে দিতে ভ্রাম্যমান রেজিষ্ট্রেশন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
সকালে বালিকা উচ্চবিদালয় প্রাঙ্গনসহ বিভিন্ন পয়েন্টে এসব কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ আনোয়ার হোছান অকন্দ। ভ্রাম্যমাণ একাধিক গাড়ি শহরের বিভিন্ন পয়েন্টে এবং গ্রাম-গঞ্জে বিনামূল্যে রেজিষ্ট্রেশন করবে।
উদ্বোধনের সময়ে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা: আবদুলগাফফার, অতিরিক্ত জেলা প্রশাসক সফিউজ্জামান ভূঁইয়া, পরিবার পকিল্পনা
উপ-পরিচালক ডাঃ আশফাকুর রহমান মামুনসহ জেলা-উপজেলা প্রশাসন এবং স্বাস্থ্যবিভাগের কর্মকর্তারা।
ভ্রাম্যমাণ এসব গাড়ি জেলার প্রতিটি হাট-বাজারসহ প্রত্যন্ত অঞ্চলে গিয়ে জাতীয় পরিচয়পত্র দেখিয়ে ৪০ জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দ জানান, সাধারন মানুষের আগ্রহ বাড়ানোর পাশপাশি মানুষের দুর্ভোগ কমাতে এবং ভ্যাকসিন কার্যক্রম নিশ্চিত করতে এমন উদ্যোগ নেয়া হয়েছে। এতে করে পথচারী,গাড়ি চালক থেকে শুরু করে সকল পেশার মানুষ সহজে রেজিষ্ট্রেশন করে করোনা টিকা নিতে পারবে।
তিনি বলেন প্রথম পর্যায়ে জেলার ৩০ হাজার মানুষকে টিকা দেয়া হবে। ইতোমধ্যে ১৪ হাজার মানুষ রেজিষ্ট্রেশন করেছে এবং সাড়ে ৬ হাজার মানুষ টিকা গ্রহণ করেছে।
শাকের/বার্তাবাজার/এসজে