মুম্বাই দল থেকে বাদ শচীনপুত্র অর্জুন

সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে মুম্বাইয়ের জার্সিতে সিনিয়র ক্রিকেটে অভিষেক হয় শচীন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকারের। মুম্বাইয়ের জার্সিতে ২ ম্যাচ খেলে ২ উইকেট শিকার করেছিলেন তিনি।

সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে খেললেও বিজয় হাজারে ট্রফিতে মুম্বাইয়ের দলে জায়গা পাননি তিনি। বিজয় হাজারে ট্রফিকে সামনে রেখে ২২ সদস্যের দল ঘোষণা করেছে মুম্বাই।

আইপিএলের এবারের আসরে অর্জুন দল পাবে কিনা এ নিয়ে যখন আলোচনা হচ্ছে। এর মাঝেই মুম্বাই দল থেকে বাদ পড়লেন অর্জুন। তাকে দলে রাখল না মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন।

বিজয় হাজারে ট্রফিতে মুম্বাইকে নেতৃত্ব দেবেন শ্রেয়াস আইয়ার। দলটির সহ-অধিনায়ক হিসেবে আছেন পৃথ্বী শ। এছাড়াও দলটিতে আছেন সূর্যকুমার যাদব, যশস্বী জয়সয়াল, সরফরাজ খান, ধবল কুলকার্নি ও তুষার দেশপান্ডের মতো ক্রিকেটাররা।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর