ধামইরহাটে করোনা টিকা নিতে মানুষের ভিড়

সারাদেশের ন্যয় নওগাঁর ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উৎসব মূখর পরিবেশে দিনদিন বাড়ছে করোনা ভ্যাকসিন নিতে আসা বিভিন্ন শ্রেনী পেশার মানুষদের ভীড়। ভয় নয় বরং উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভ্যাকসিন নিয়ে সন্তোষ প্রকাশ করছেন সকলেই।

৭ ফেব্রুয়ারি সারাদেশে প্রথম ধাপে এক যোগে টিকা প্রদানের উদ্ধোধন করা হয়। শেষ তথ্যমতে এপর্যন্ত এ উপজেলায় ৫ দিনে
করোনা ভ্যাকসিন গ্রহণ করেছেন ৮৪২ জন।

ইতোপূর্বে জনপ্রতিনধি, সরকারি কর্মকর্তা-কর্মচারি, শিক্ষক-শিক্ষিকা, ব্যাংক কর্মকর্তা, পুলিশ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষকে উৎসব মূখর পরিবেশে টিকা গ্রহণ করতে দেখা গেছে।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) টিকা দানের ৫ম দিনে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা দিতে আসা আড়ানগর ইউপি চেয়ারম্যান মো.
শাহজাহান আলী কমল ও তার ছেলে শাফি আরমান শুভসহ বেশ কয়েকজন জানান- আমরা আজ করোনা ভ্যাকসিন শরীরে নিয়েছি। প্রথমে ভয় ভয় লাগলে ও পরে পিপড়ার কামড়ের চেয়ে বেশি কিছুই মনে হয়নি।কোনো ধরণের প্রতিক্রিয়া শরীরে অনুভব করিনি। ভয় না করে সকলকে টিকা গ্রহণের আহ্বান জানান।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. স্বপন কুমার বিশ্বাস জানান- ৫ম দিনে করোনা ভ্যাকসিন নিয়েছে প্রায় ২৬১ জনের ও বেশি মানুষ। এখন অবদি যারা টিকা নিয়েছেন তাদের মধ্যে কোন পার্শ্বপ্রতিক্রিয়া লক্ষ করা যায়নি। শেষ খবর পাওয়ার আগে তিনটি বুথে ৮৪২ জনের শরীরে টিকা প্রদান কারা হয়েছে।

এখন পর্যন্ত ১ হাজার ৩১৮জন অনলাইনে নিবন্ধন করেছেন। নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টিকা নিতে পারবেন।

রেজুয়ান আলম/বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর