নতুন নামে আইপিএল মাতাতে আসছে কিংস ইলেভেন পাঞ্জাব

সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের এপ্রিলে মাঠে গড়াবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসর। করোনার কারণে গত আসর সংযুক্ত আরব আমিরাতে হলেও এবারের আসর ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে।

এবারের আসরে নতুন নামে মাঠে নামবে প্রীতি জিনতার মালিকানাধীন কিংস ইলেভেন পাঞ্জাব। আইপিএলে ভালো দল গড়েও বড় সাফল্য পায়নি পাঞ্জাব। লিগ পর্বের শেষের দিকে এসে সমর্থকদের হতাশ করেছে দলটি।

এবার নাম পরিবর্তনের পথ বেছে নিল কিংস ইলেভেন পাঞ্জাব কর্তৃপক্ষ। সব ঠিক থাকলে আইপিএলের এবারের আসরে নতুন নাম নিয়ে আত্মপ্রকাশ করতে পারে তারা। ক্রিকেটবিষয়ক গণমাধ্যম স্পোর্টসকিডা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

তাদের প্রতিবেদন অনুযায়ী, আইপিএলের ১৪তম আসর শুরুর আগেই নিজেদের নতুন নাম এবং লোগো আনুষ্ঠানিকভাবে জানাবে কিংস ইলেভেন পাঞ্জাব।

উল্লেখ্য, আইপিএলের ১৩তম আসরের শুরুটা ভালো করতে না পারলেও মাঝে টানা ৫ ম্যাচ জিতে প্লে-অফ নিশ্চিত করার আভাস দিয়েছিল পাঞ্জাব। কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থ হয় তারা।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর