কালিগঞ্জে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

সাতক্ষীরার কালিগঞ্জে গলায় ফাঁস দিয়ে জাহানার খাতুন (২০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। তিনি উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর এলাকার শাহ-আলমের স্ত্রী।

সূত্র জানান, বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১ টার দিকে পরিবারের সকলের অগোচরে ওই গৃহবধূ নিজ ঘরের আড়ার সাথে রশির সাহায্যে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।

পরবর্তীতে পরিবারের সদস্যরা মৃতদেহ দেখতে পেয়ে থানায় খবর দিলে উপ-পরিদর্শক অর্পণা রানী বিশ্বাস ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুরোতহাল রিপোর্ট তৈরি করেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত মৃতদেহ ময়নাতদন্তের জন্য প্রস্তুতি চলছিল। তবে কি কারণে ওই গৃহবধূ আত্মহত্যা করেছে সেটি এখনও জানা যায়নি।

শাওন/বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর