দ্বিতীয় টেস্টে সাইফকে না নেওয়ার কারণ জানালেন নান্নু

ইনজুরির কারণে ঢাকা টেস্ট থেকে ছিটকে গেছেন ওপেনার সাদমান ইসলাম। সাদমান ছাড়া স্কোয়াডে ওপেনার হিসেবে ছিলেন সাইফ হাসান। দ্বিতীয় টেস্টে ওপেনার তামিম ইকবালের সঙ্গে তাকে বিবেচনা করা হচ্ছিল।

কিন্তু একাদশে জায়গা পাননি তিনি। সাকিব আল হাসানের পরিবর্তে দলে ডাক পাওয়া সৌম্য সরকারকে ওপেনার হিসেবে বিবেচনা করা হয়েছে এবং সাকিবের ব্যাটিং পজিশনে এসেছে মোহাম্মদ মিথুন।

স্কোয়াডে ওপেনার থাকতেও সে জায়গায় এসেছেন সৌম্য। একাদশে জায়গা হয়নি সাইফের। ঢাকা টেস্টের একাদশে সাইফকে না নেওয়ার কারণ জানিয়েছেন বাংলাদেশ দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

তিনি বলেন, সাইফ আমাদের এইচপির (হাইপারফরম্যান্স) ক্রিকেটার। জাতীয় দলের সঙ্গে রেখে আমরা তাকে নার্সিং করছি। সামনে আয়ারল্যান্ড বাংলাদেশে আসবে। সে তাদের বিপক্ষে খেলবে।

সৌম্যকে নেওয়ার কারণ হিসেবে তিনি বলেন, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একজন অভিজ্ঞ ক্রিকেটারের দরকার ছিল, সেই বিবেচনায় টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তে দলে নেওয়া হয়েছে সৌম্যকে।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর