হাতিয়ায় প্বার্শপ্রতিক্রিয়া ছাড়াই টিকা নিলেন ৫’শ ৪০জন

নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ায় ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ১১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার পর্যন্ত কোন পাশ্ব প্রতিক্রিয়া ছাড়াই কোভিড-১৯ টিকা নিলেন ৫শ ৪০ জন। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চলে এই টিকাদান কর্মসূচী। উপজেলা সদরের মুক্তিযোদ্বা কমপ্লেক্সে অস্থায়ী ক্যাম্প তৈরি করে চলছে এই টিকাদান কর্মসূচী।

ইতিমধ্যে হাতিয়ায় টিকা গ্রহন করেছেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সস্পাদক মহিউদ্দিন আহম্মেদ, প্রেসক্লাব সভাপতি কৃষ্ণ চন্দ্র মজুমদার সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, চিকিৎসক, সাংবাদিক, সরকারি কর্মকর্তাবৃন্দ।

টিকা গ্রহনের পরে পাশ্ব প্রতিক্রিয়া পর্যবেক্ষনের জন্য গঠন করা হয়েছে দুটি মেডিকেল টিম। এই জন্য ৫শয্যা বিশিষ্ট একটি রুম প্রস্তুত রাখা হয়েছে। তবে আজ পর্যন্ত টিকা গ্রহনকারী কোন লোকের মারাত্বক কোন সমস্যা হয়নি বলে জানান এই টিমের প্রধান মেডিকেল অফিসার ডাক্তার নিজাম উদ্দিন মিজান।

টিকা প্রদানের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। সোশাল মিডিয়াতে প্রচার প্রচারনার পাশাপাশি উপজেলা পরিষদ চত্তরে নিবন্ধন কারার জন্য মেলার আয়োজন করা হয়েছে। এ ছাড়া মুক্তিযোদ্বা কমপ্লেক্সে দুটি বুথে প্রতিদিন ফ্রি নিবন্ধন করার ব্যবস্থা করা হয়েছে।

হাতিয়া উপজলো স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানাযায় গত ৫দিনে হাতিয়ায় টিকা গ্রহনের জন্য প্রায় ৩হাজার লোক নিবন্ধন করিয়েছেন। হাতিয়াতে প্রথম ধাপে ১৫ হাজার ১শত ৪০টি টিকা এসে পৌঁছেছে। যাতে করে ৭হাজার ৫শ ৭০জনকে এই টিকা প্রধান করা যাবে।

জিল্লুর/বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর