সেমিতে সেভিয়ার কাছে হারল বার্সেলোনা

কোপা দেল রে’র সেমিফাইনালের প্রথম লেগে বার্সেলোনাকে ২-০ গোলে হারিয়ে ফাইনালের পথে এক ধাপ এগিয়ে গেল সেভিয়া। বুধবার রাতে ঘরের মাঠে বার্সাকে হারিয়েছে তারা।

ম্যাচের ২৫ মিনিটে বার্সার চার খেলোয়াড়কে পরাস্ত করে দুর্দান্ত এক গোল করে সেভিয়াকে এগিয়ে নেন জুল কুঁদি। ৮৫তম মিনিটে সাবেক ক্লাবের বিপক্ষে দারুণ এক গোল করেন ইভান রাকিতিচ।

তাদের দুইয়ের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে সেভিয়া। ম্যাচের শুরুতে গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি বার্সা অধিনায়ক লিওনেল মেসি।

আঁতোয়া গ্রিজমানের বাড়ানো বল থেকে বাঁ পায়ে শট নিয়েছিলেন মেসি। কিন্তু গোলরক্ষককে ফাঁকি দিতে পারেননি মেসি। ম্যাচ হারলেও ফাইনালে যাওয়ার সুযোগ রয়েছে বার্সার। আগামী ৩ মার্চ ফিরতি লেগে ঘরের মাঠে খেলবে তারা।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর