পাপুলের স্ত্রী ও মেয়েকে জামিন দিয়েছেন আদালত

মানব পাচার ও অর্থপাচারের মামলায় কুয়েতে কারান্তরীন লক্ষ্মীপুর-২ আসনের সাংসদ কাজী শহিদ ইসলাম পাপুলের স্ত্রী সংরক্ষিত নারী আসনের এমপি সেলিনা ইসলাম ও মেয়ে ওয়াফা ইসলামকে জামিন দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) জামিনের মেয়াদ শেষ হওয়ায় তারা ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক তাদের আবেদন মঞ্জুর করেন।

এর আগে গত ২৭ ডিসেম্বর একই আদালত থেকে তারা জামিন নেন। তারও আগে ২২ ডিসেম্বর বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি মো. নজরুল ইসলামের সমন্বয়ে গঠিত এক ভার্চুয়াল বেঞ্চ থেকে আসামিদ্বয়কে ২৮ ডিসেম্বরের মধ্যে আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দেন।

গত বছরের ১১ নভেম্বর দুদকের উপ-পরিচালক মো. সালাহউদ্দিন বাদী হয়ে দুই কোটি ৩১ লাখ টাকার অবৈধ সম্পদ ও ১৪৮ কোটি টাকা পাচারের অভিযোগে পাপুল ও তার স্ত্রী সেলিনা এবং মেয়ে ওয়াফাসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর