বিজয়ী কাউন্সিলর হত্যা, আরও গ্রেফতার দুই

সিরাজগঞ্জ পৌরসভায় বিজয়ী কাউন্সিলর তরিকুল হত্যা মামলার প্রধান আসামির ছেলেকে অস্ত্রসহ ও হত্যার ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে আরও এক আসামিকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, শহরের শাহেদ নগর ব্যাপারী পাড়ার বাসিন্দা পরাজিত প্রার্থী ও প্রধান আসামী বুদ্দিনের ছেলে সাব্বির হোসেন (২০) ও মৃত পান্নু ব্যাপারীর ছেলে মো. রতন (২২)।

সদর থানা চত্বরে বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকালে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্নিগ্ধ আক্তার।

তিনি বলেন, সদর উপজেলার ফকিরতলা ব্রিজ এলাকা থেকে সাব্বির হোসেনকে গ্রেফতার করা হয়। এ সময় তার সাথে থাকা একটি বিদেশি অটো পিস্তল, একটি ম্যাগজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এবং অপর আসামি রতনকে শহরের এসএস রোড থেকে আটক করা হয়।

এ নিয়ে এই হত্যা মামলায় ১০ জন আসামিকে গ্রেফতার করা হলো। এর মধ্যে ৫জন এজাহারভুক্ত আসামি ও অপর ৫ জন সন্দেহভাজন আসামি। প্রত্যেককে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

মালেক/বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর