চট্টগ্রাম টেস্টের নায়ক মায়ার্সকে ফেরালেন রাহি

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে আজ মাঠে নেমেছে বাংলাদেশ দল। টস হেরে বোলিং করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। লাঞ্চ বিরতির আগে ওয়েস্ট ইন্ডিজের কেবল একটি উইকেট নিতে সক্ষম হয় তারা।

দলীয় ৬৬ রানে প্রথম উইকেট হারায় উইন্ডিজরা। ব্যক্তিগত ৩৬ রানে তাইজুল ইসলামের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে সাঝঘরে ফিরেন জন ক্যাম্পবেল। লাঞ্চ বিরতির পর মাঠে নেমেই শেন মোসলেকে সাজঘরে ফিরিয়েছেন আবু জায়েদ রাহি।

৭ রান করে ফিরেন মোসলে। একাদশে জায়গা পেয়ে উইকেট তুলে নিয়েছেন সৌম্য সরকার। ১২২ বলে ৪৭ রান করে সৌম্যর বলে নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ দিয়ে ফিরেন ক্রেইগ ব্র্যাথওয়েট।

এরপর উইন্ডিজ শিবিরে ফের আঘাত হানেন রাহি। চট্টগ্রাম টেস্টের নায়ক যিনি ২১০ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জিতিয়েছিলেন সেই কাইল মায়ার্স ৫ রান করে স্লিপে সৌম্যর হাতে তালুবন্দি হয়ে রাহির দ্বিতীয় শিকার হন।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ১৪৬ রান। এনক্রুমাহ বোনার ৩০ ও জার্মেইন ব্ল্যাকউড ১৮ রান নিয়ে ক্রিজে আছেন।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর