ধামইরহাটে র‌্যাবের হাতে আটক ১৫ জুয়াড়ি

নওগাঁর ধামইরহাট থানা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ১৫ জনকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫)।
বুধবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকাল অবদি ফার্শিপাড়া বাজার এলাকায় টানা অভিযান পরিচালনার মাধমে তাদেরকে আটক করা হয়।

এ সময় জুয়ার আসর থেকে নগদ এক হাজার সাতশত ৪১ টাকা, তিন বান্ডিল তাঁশ, পাঁচটি চটের বস্তা, দশটি ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়।

আটকরা হলেন।, শ্রী দিনেষ (৪০), দেলোয়ার হোসেন (৩৮), মো. আইজান (৩৫), এজাবুল ইসলাম (৩৮), আবু সাইদ (৩০), মমিনুল ইসলাম (২৮), শ্রী দিলিপ (২৫), আবু সাইদ (৪৫), আইদুল ইসলাম (৩২), জহুরুল ইসলাম (৩০), আনোয়ার হোসেন (২৮), তাসরিফ হোসেন (২৩), মজিবুর রহমান (৪৯), বিপ্লব হোসেন (৩০) ও আল আমিন (২৫)।

র‌্যাব-৫ কর্মকর্তারা জানান, ধামইরহাট থানার ফার্সিপাড়া বাজারের পাশে একটি আম বাগানে কিছু অসাধূ লোক জুয়া খেলছে-এমন সংবাদ পেয়ে ওইদিন অভিযান চালানো হয়। পরে তাদের কে আটক করে ওই দিন রাতে ধামইরহাট থানায় জুয়া আইনের ৩/৪ ধারায় আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো. আবদুল মমিন জানান- আজ বৃহস্পতিবার সকালে মামলার প্রেক্ষিতে আসামীদের কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

রেজুয়ান/বার্তাবাজার/ভি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর