মানবতাবিরোধী অপরাধ: ৮ জনের দণ্ড, ১ জন খালাস

মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে ময়মনসিংহের গফরগাঁওয়ে অভিযুক্ত ৯ জনের বিরুদ্ধে রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন।

তার সাথে আরও ছিলেন, বিচারপতি আমির হোসেন ও বিচারপতি আবু আহমেদ জমাদার।

ঘোষিত রায়ে ৯ জনের মধ্যে ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। ৫ জনকে ২০ বছরের কারাদণ্ড দেওয়ার পাশাপাশি একজনের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় বেখসুর খালাস দেওয়া হয়।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর