চীনকে যে বার্তা দিলো আমেরিকা

আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন কথা বলেছেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে। প্রেসিডেন্ট এর দায়িত্ব গ্রহণ করার পর এই প্রথম চীনা রাষ্ট্রপ্রধান এর সাথে কথা হলো জো বাইডেনের। হোয়াইট হাউস জানায়, ইন্দো-প্যাসিফিক, মানবাধিকার লঙ্ঘন-সহ অনেক বিষয়ে দুজনের মধ্যেও কথা হয়।

ট্রাম্পের শাসনামলে সরাসরি চীনের সঙ্গে সংঘাতে নেমেছিল আমেরিকা। লড়াই শুরু হয় শুল্ক দিয়ে আর শেষ পর্যন্ত তাইওয়ানকে মিসসাইল দিতেও রাজি হয়েছিলো ওয়াশিংটন।

অর্থনীতিকে হাতিয়ার করে বেইজিংয়ের অনভিপ্রেত পদক্ষেপ ও জিনজিয়াং প্রদেশে মানবাধিকার লঙ্ঘন নিয়ে সরব হযেছেন মার্কিন প্রেসিডেন্ট। শুধু তাই নয়, শি-বাইডেন আলোচনায় ইন্দো-প্যাসিফিক অঞ্চল থেকে শুরু করে হংকং ও তাইওয়ান সংক্রান্ত প্রসঙ্গও উঠে আসে।

উল্লেখ্য, চীন ইস্যুতে ভারতের পাশে দাঁড়িয়েছে বাইডেন বাহিনী। এ প্রসঙ্গে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রলায়ের মুখপাত্র নেস প্রাইড জানিয়েছেন, প্রতিবেশীদের ভয় দেখাচ্ছে বেইজিং। পরিস্থিতির দিকে আমেরিকা কড়া নজর রাখছে। দিন দুয়েক আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে ফোনে কথা হয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেনের সাথে কথা হয় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকরের। এরপর ভারতের পাশে দাঁড়িয়ে চীনকে বার্তা দেয় আমেরিকা। তবে পূর্বসূরি ট্রাম্পের মত ভারত-চীনের মধ্যে মধ্যস্থতার পথে হাঁটেনি বাইডেন প্রশাসন। বরং দুই দেশকে নিজেদের মধ্যে আলাপ করে সমস্যা মিটিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

বার্তাবাজার/ভি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর