ভোলায় ২ কেজি গাঁজাসহ আটক ১

ভোলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী কে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকালে ইলিশা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফরিদ উদ্দিন এর নেতৃত্বে এএসআই মোঃ মনিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান করে ইলিশা ঘাট থেকে মাদক ব্যবসায়ী নাসিম কে আটক করা হয়।

আটকৃত নাসিম ভোলার চরফ্যাশন দুলার হাট থানার আহাম্মাদপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মো. কানছু গোয়ালের ছেলে।

ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শেখ ফরিদ উদ্দিন বলেন, আটকৃত মাদক ব্যবসায়ী নাসিম এর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।

অনিক/বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর