মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে কঠিন অবস্থানে যাচ্ছে যুক্তরাষ্ট্র। তাদের সম্পদ আটকে দেওয়াসহ নানা ধরণের উদ্যোগ নিতে পারে যুক্তরাষ্ট্র। বুধবার (১০ ফেব্রুয়ারি) প্রেসিডেন্ট জো বাইডেন স্বয়ং এই ঘোষণা দিয়েছেন।
বাইডেন বলেন, অং সান সু চি ও উন মিন্টসহ সামরিক বাহিনীর হাতে আটক হওয়া সকল রাজনীতিকদের অবিলম্বে যদি ছেড়ে দেওয়া না হয় তাহলে কঠিন পদক্ষেপ গ্রহণ করা হবে।
এএফপির এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।
সামরিক বাহিনীকে ক্ষমতা থেকে সরে আসার আহ্বান জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, যদি তারা সরে না দাঁড়ায় তাহলে যুক্তরাষ্ট্রে ১০০ কোটী ডলারের যে থবিল রয়েছে সেটায় যেন মিয়ানমারের জেনারেলরা হাত দিতে না পারে তার জন্য প্রয়োজনীয় সব করা হবে। শিগগিরই নতুন নিষেধাজ্ঞা আসছে
তিনি আরও বলেন, এই অভ্যুত্থানে জড়িত থাকা সকল সামরিক নেতা তাদের ব্যবসায়িক ও পারিবারিক স্বার্থে এসব করেছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করতে আমি একটি নির্বাহী আদেশ জারি করেছি।
তবে বেশ আগে থেকেই রোহিঙ্গা মুসলিম হত্যার অভিযোগে মিয়ানমারের সবচেয়ে ক্ষমতাধর জেনারেল মিন অং হ্লাইংয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা আছে।
বার্তাবাজার/এসজে