ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে টসে হেরে ফিল্ডিং করতে মাঠে নেমেছে স্বাগতিক বাংলাদেশ। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকালে মিরপুরের শের-ই বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়।
শেষ খবর পাওয়া পর্যন্ত ৪ ওভার খেলা শেষে উইন্ডিজদের সংগ্রহ ১৪ রান। অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট ১২ বলে ১০ ও জন ক্যাম্পবেল ১২ বলে ৪ রান করে ব্যাট হাতে মাঠে আছেন।
আবু জায়েদ রাহী ২ ওভারে ১০ রান দিয়েছেন। মেহেদী হাসান মিরাজ বরাবরের মতই কৃপণ বোলিং করে ২ ওভারে রান দিয়েছেন ৪। এর মাঝে মেডেইন নিয়েছেন একটি।
বাংলাদেশ একাদশ- তামিম ইকবাল, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস (উইকেট রক্ষক), মেহেদি হাসান, নাঈম হাসান, তাইজুল ইসলাম, আবু জায়েদ।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ- ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জন ক্যাম্পবেল, শেইনি মোসেলে, ক্রোমাহ বোনার, কাইল মায়ারস, জার্মেইন ব্ল্যাকউড, জশোয়া ডা সিল্ভা (উইকেট রক্ষক), রাহকিম কর্নওয়াল, আলজারি জোসেফ, জোমেল ওয়ারিকেন, শ্যানন গ্যাব্রিয়েল।
বার্তাবাজার/এসজে