প্রশান্ত মহাসাগরে হতে পারে ভয়ংকর সুনামি

প্রশান্ত মহাসাগরের দক্ষিণ প্রান্তে প্রবল ভূমিকম্পের ঘটনা ঘটেছে। বছরের শুরুতেই তাই অস্ট্রেলিয়া ও উত্তর নিউজিল্যান্ডে জারি করা হয়েছে সতর্কতা। মহাসগরে এই ভূমিকম্পের উৎপত্তি হয়েছে পূর্ব অস্ট্রেলিয়া থেকে ৩৪০ মাইল দূরে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ধরা পড়ে ৭.৫।

ইতোমধ্যে ভূ-কম্পনের রেশ পৌঁছে গিয়েছে উত্তর নিউজিল্যান্ডে। তাই সুনামির আশঙ্কায় তটস্থ বিশ্লেষকরা। এরজন্য সতর্কতা জারি করেছেন তারা।

জানা যায়, অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ড থেকে ৫৫০ কিলোমিটার দূরবর্তী লর্ড হাওয়াই দ্বীপে সুনামি আঘাত হানতে পারে। আমেরিকার জিওলজিক্যাল সার্ভের রিপোর্ট অনুযায়ী সিঙ্গাপুরের স্থানীয় সময় বুধবার (১০ ফেব্রুয়ারি) সকালে নিউ ক্যালেডোনিয়ার ৪১৫ কিলোমিটার পূর্বদিকে ১০ কিলোমিটার গভীরতায় এই কম্পন অনুভূত হয়েছে। এজন্য তৎসংলগ্ন এলাকায় জারি করা হয়েছে সুনামি বিষয়ে সতর্কতা।

প্রসঙ্গত, ২০২০ সালের মাঝামাঝি সময়ে ভয়াবহ এক ভূমিকম্পে কেঁপে উঠেছিল আমেরিকা। ৭.৮ মাত্রার ওই ভূ-কম্পনের পরে মার্কিনিরাও জারি করেছিল সুনামির সতর্কতা। ভাগ্যক্রমে সেবার তারা সুনামি আসেনি বলে রক্ষা পায়।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর