চলছে প্রাণঘাতী করোনার টিকাদান কর্মসূচী। টানা চতুর্থ দিনের মত এই কর্মসূচীতে বুধবার (১০ ফেব্রুয়ারি) মোট টিকা নিয়েছেন ৫৮ হাজার ৪৫১ জন। তাদের মধ্য থেকে মাত্র ৭০ জনের দেহে সামান্য প্বার্শপ্রতিক্রিয়া পাওয়া গেছে। এগুলোর মধ্যে ছিল, জ্বর, টিকা দেওয়া স্থানে লাল হাওয়া ইত্যাদি।
বুধবার পর্যন্ত সারাদেশে মোট টিকা নিয়েছেন ৩ লাখ ৩৭ হাজার ৭৬৯ জন। মোট টিকা গ্রহীতাদের মধ্যে প্বার্শ প্রতিক্রিয়া দেখা দিয়েছে ২৭৭ জনের দেহে।
বুধবার স্বসস্থ্য অধিদপ্তরের পরিচালক (এম আই এস) অধ্যাপক ডা. মিজানুর সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মোট টিকা নিয়েছেন এক লাখ ৫৮ হাজার ৪৫১ জন। তাদের মধ্যে পুরুষ এক লাখ ১১ হাজার ৬৯১ জন ও নারী ৪৬ হাজার ৭৬০ জন।
বিভাগ ভিত্তিক হিসাবে করলে ঢাকা বিভাগে ৪০ হাজার ৯০৭ জন। ময়মনসিংহ বিভাগে ৭ হাজার ৫৪৯ জন। চট্টগ্রাম বিভাগে ৩৭ হাজার ৪৫৮ জন। রাজশাহী বিভাগে ১৭ হাজার ৯৭১ জন। রংপুর বিভাগে ১৪ হাজার ২২৪ জন। খুলনা বিভাগে ১৭ হাজার ১১৫ জন। বরিশাল বিভাগে ৬ হাজার ১৪৭ জন। সিলেট বিভাগে ১৭ হাজার ৮০ জন টিকা নিয়েছেন।
বার্তাবাজার/এসজে