অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) প্রকল্প প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতার অনবদ্য ফসল। এই প্রকল্পের মাধ্যমে গ্রামীন সড়কের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি সমাজের হতদরিদ্র ও অসহায় মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা নিশ্চিত হয়।
এই প্রকল্পের আওতায় একজন হতদরিদ্র মানুষ ৪০ দিন ধরে দৈনিক ২০০ টাকা মজুরিতে কাজ করার সুযোগ লাভ করেন।
এরই ধারাবাহিকতায়, ২০২০-২০২১ অর্থবছরে ইজিপিপি কর্মসূচির ১ম পর্যায়ের প্রকল্পের আওতায়, ঢাকার সাভারের আশুলিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে দুইটি প্রকল্পে মোট ৮ লক্ষ টাকার রাস্তা মাটি দ্বারা ভরাটের কাজ শেষ হয়েছে। এই প্রকল্প দু’টি ১নং ওয়ার্ড ইউপি সদস্য মোহাম্মদ আলীর তত্বাবধানে শেষ হয়েছে বলে জানা গেছে।
রাস্তা দু’টির ভিতর, কাঠগড়া নয়াপাড়া সংযোগ রাস্তা হতে ফারুকের বাড়ি হয়ে ডেকোর পিছনের গেট পর্যন্ত রাস্তায় মাটি ভরাটের কাজ মোট ৫০ জন হতদরিদ্র শ্রমিক দৈনিক ২০০ টাকা মজুরিতে শেষ করেছেন। এই প্রকল্পে মোট ৪ লক্ষ টাকা বরাদ্দ এসেছিলো।
অপরদিকে, কাঠগড়া নয়াপাড়া রোডের বেপারী পাড়া মসজিদ এর সামনে হতে বাবু পলান এর জমি মূখী রাস্তায় মাটি ভরাটের কাজ ৫০ জন হতদরিদ্র শ্রমিক দৈনিক ২০০ টাকা মজুরিতে মোট ৪০ দিনে কাজ শেষ করে। মোট ৪ লক্ষ টাকা এই প্রকল্পের বরাদ্দকৃত অর্থ।
এব্যাপারে সাভার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ একরামুল হক বার্তা বাজারকে জানিয়েছেন, ২০২০-২০২১ অর্থবছরে আশুলিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে দুইটি রাস্তায় মাটি ভরাটের কাজ সরকারি বিধি মেনে শেষ হয়েছে।
বার্তাবাজার/হৃ.আর