টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য অধিদপ্তরের যুগ্ন ও উপসচিব
কক্সবাজারের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন স্বাস্থ্য ও পরিকল্পনা মন্ত্রণালয়ের যুগ্ন সচিব আবদুস সালাম খান। বুধবার (১০ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টা নাগদ তিনি টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্স এসে পৌঁছালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. টিটু চন্দ্র শীলের নেতৃত্বে হাসপাতাল কর্মচারীরা তাকে বরণ করে নেন।
পরিদর্শন কালে আন্তর্জাতিক সংস্থার অর্থায়নে হাসপাতালের নবনির্মিত মিটিং রুম, ব্লাড ব্যাংক, নবজাতক ও শিশু বিশেষ সেবা কেন্দ্র উদ্বোধন করেন। উদ্বোধন শেষে সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. টিটু চন্দ্র শীল হাসপাতালের উন্নয়ন ও বিভিন্ন বিষয় আলোকপাত করেন।
প্রধান অতিথি হাসপাতালের কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করে বলেন, অতি শীঘ্রই টেকনাফ হাসপাতাল দেশের দ্বিতীয় মডেল হাসপাতালের দিকে এগিয়ে যাচ্ছে।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য অধিদপ্তরের উপসচিব মো রফিকুল ইসলাম, উপপরিচালক মো সাইফুল ইসলাম, উপপরিচালক শামসু রহমান, এনজিও হো বাংলাদেশ প্রতিনিধি চিকিৎসক ভূকেন্দর কর অলাক, কক্সবাজার স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বয়কারী অধ্যাপক চিকিৎসক ব্রিগেডিয়ার মোহাম্মদ আলী প্রমূখ।
বার্তাবাজার/এসজে