মুন্সীগঞ্জের সিরাজদিখানে মুরসালিন (২২) নামে জাতীয় দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার ভূয়া পরিচয় প্রদানকারী এক ব্যক্তির বিরুদ্ধে থানায় সাধারণ ডাইরী করা হয়েছে। পত্রিকাটির নিয়োগ প্রাপ্ত সিরাজদিখান প্রতিনিধি জাহাঙ্গীর আলম চমক বুধবার (১০ ফেব্রুয়ারি) ওই ব্যক্তির বিরুদ্ধে সিরাজদিখান থানায় একটি সাধারণ ডাইরী করেন। যার নং-৩৮০।
সিরাজদিখান থানার উিউটি অফিসার এস,আই জিয়াউর রহমান থানায় সাধারণ ডাইরী গৃহীত হওয়ার সত্যতা বার্তা বাজারকে নিশ্চিত করেছেন।
সাধারণ ডাইরীতে বাদী জাহাঙ্গীর আলম চমক উল্লেখ করেন, দৈনিক আমাদের অর্থনীতি প্রত্রিকার সম্পাদক নাছিমা খান মন্টি কর্তৃক ২০১৯ সালের জানুয়ারির ১ তারিখে সিরাজদিখান প্রতিনিধি হিসেবে নিয়োগ পত্র প্রাপ্ত হন এবং নিয়মিত সংবাদ প্রেরণসহ উক্ত পত্রিকায় কর্মরত রয়েছেন। অনুমান দেড় মাস পূর্বে সিরাজদিখান প্রতিনিধি জানতে পারেন মুরসালিন নামের এক ব্যক্তি সিরাজদিখান প্রতিনিধি হিসেবে বিভিন্ন স্থানে পরিচয় দিয়ে আসছে এবং তাকে নাকি সম্পাদক কতৃক সিরাজদিখান প্রতিনিধি হিসেবে পরিচয় পত্রও প্রদান করা হয়েছে। পরে জাহাঙ্গীর আলম চমক আমাদের অর্থনীতির প্রধান কার্যালয়সহ পত্রিকাটির সংশ্লিষ্টদের কাছ থেকে খোজ নিয়ে জানতে পারেন যে, অফিস কর্তৃক মুরসালিন নামে কাউকে সিরাজদিখান প্রতিনিধি নিয়োগ বা পরিচয় পত্র প্রদান করা হয় নাই। অফিসের সংশ্লিষ্টরা বিষয়টি জানার পর ওই ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সিরাজদিখান প্রতিনিধিকে পরামর্শ প্রদান করেন।
দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার ভূয়া সিরাজদিখান প্রতিনিধির পরিচয় দিয়ে ডাইরীর বিবাদী মুরসালিন প্রকৃত সিরাজদিখান প্রতিনিধিকে হেয় প্রতিপন্ন করার অসৎ উদ্দেশ্যে উক্ত পত্রিকার নাম ব্যবহার করে ভূয়া পরিচয়পত্র বানিয়ে বিভিন্ন মহলে বাদীর সুনাম ক্ষুন্ন করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে মর্মে সিরাজদিখান প্রতিনিধি জাহাঙ্গীর আলম চমক দাবী ডাইরীতে উল্লেখ করেন।
ভবিষ্যতে পত্রিকাটির সুনাম অক্ষুন্ন রাখাসহ যে কোন বড় ধরনের ক্ষতির সম্ভাবনা থাকায় ভূয়া পরিচয় প্রদানকারী বিরুদ্ধে থানায় সাধারণ ডাইরী করেন বলে বার্তা বাজারকে জানিয়েছেন।
মোঃ মিজানুর রহমান/বার্তাবাজার/হৃ.আর