করোনার টিকা নেওয়ার জন্য সবাইকে অনুরোধ জানিয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, সবাই মেহেরবানি করে টিকা নেবেন। বুধবার (১০ ফেব্রুয়ারি) বিকালে অর্থনৈতিক ও সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে অনলাইনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, আমরা যদি সবাই টিকা নিয়ে নেই, তাহলে কারো মধ্যে ছড়াতে পারবো না। আমি মঙ্গলবার টিকা নিয়েছি। শেখ রাসেল গ্যাস্ট্রোলিভারে টিকা নিয়েছি। তবে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। কোনো কিছুই দেখিনি আমি। ছোটবেলায় যখন স্কুলে পড়তাম টিকা নিয়েছিলাম, সে সময় জ্বর আসতো। তবে এ টিকা নেওয়ার পর ব্যাথাও হয়নি, জ্বরও আসেনি।
তিনি আরও বলেন, অনেকে এখন চিন্তা করে আমার দরকার নেই, আমি কখনও করোনায় আক্রান্ত হবো না। আমার টিকা নেওয়ার দরকার নেই। আমি মনে করি যে, টিকা নিলাম এর ফলে আমার উপকার হবে আশা করি, ঠিক তেমনিভাবে আমি প্রত্যাশা করি আমার এ টিকা দেয়ার কারণে আমি অন্য কাউকে আক্রান্ত করবো না। কারণ ভাইরাসটি মানুষ দ্বারা একজন থেকে আরেকজনের মধ্যে যায়।
বার্তাবাজার/এসজে