সাতক্ষীরায় শ্রেষ্ট করদাতার তালিকায় জেলা পরিষদ সদস্যের ২ছেলে

সাতক্ষীরা জেলার শ্রেষ্ট করদাতার তালিকায় রয়েছেন জেলা পরিষদ সদস্য আল ফেরদাউস আলফার ২ ছেলে। জেলা পর্যায়ে বাংলাদেশ সরকারকে সর্বচ্চ আয়কর দিয়ে আবারো শীর্ষে রয়েছেন তারা।

২০১৯-২০ অর্থ বছর সেরা করদাতা হিসাবে নির্বাচিত হয়েছেন বড় ছেলে আজহারুল ইসলাম ও ছোট ছেলে আশিকুর রহমান। কর কমিশন খুলনার এক পত্রের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। এছাড়া ২০১৪ সাল থেকে এ পর্যন্ত উক্ত পরিবার প্রতিবছর ২/৩ জন জেলা ও বিভাগীয় পর্যয়ে শ্রেষ্ট সম্মাননা পেয়েছেন।

জেলার সেরা করদাতা তরুন ব্যবসায়ী আজহারুল ইসলাম বার্তা বাজারকে জানান, বেশি বেশি কর দিয়ে সরকারের উন্নয়নে অংশ গ্রহন করা অনেক আনন্দের বিষয়। তাই সবাইকে কর দিয়ে এগিয়ে আসতে হবে। তাহলে দেশের উন্নয়ন দ্রুত বাস্তবায়ন হবে। আমাদের মত ব্যবসায়ীরা যদি সবাই প্রতিযোগীতা করে কর প্রদান করে তাহলে দেশের মানুষের জীবনযাত্রার মান সহজে বদলে যাবে।

জেলা পরিষদ সদস্য আল ফেরদাউস আলফা বার্তা বাজারকে জানান, ২০১৪ সাল থেকে আমার পরিবার সরকারকে সর্বচ্চ কর দিয়ে সম্মানিত হয়েছে। সরকার আমাদের কর বাহাদুর পরিবার উপাধি দিয়েছেন। সত্যি এটি অনেকে খুশির খবর। আমরা এই ধারা অব্যাহত রাখতে চাই।

তিনি বার্তা বাজারকে আরো বলেন, যতদিন বেঁচে থাকব সরকারের কর দিয়ে মানুষের কল্যাণে কাজ করে যাব। আসুন সবাই মিলে সরকারের হাতকে আরো শক্তিশালি করি।

উল্লেখ্য যে, জেলা পরিষদ সদস্য আল ফেরদাউস আলফার ব্যক্তি উদ্যোগে নিজস্ব অর্থায়নে ৬টি ইউনিয়নের ৫৪টি ওয়ার্ডের প্রকৃত গরীব অসহায় মানুষদের খুঁজে বের করে পাঁকা গৃহ নির্মান কাজ চলমান রয়েছে। একই সাথে শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ, ত্রাণ প্রদান, অসহায়দের চিকিৎসা সহায়তা সহ নানামূখি সহযোগীতা চালিয়ে যাচ্ছেন।

মীর খায়রুল আলম/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর