মাগুরায় করোনার টিকা নেওয়ার হার বাড়ছে প্রতিদিন

মাগুরায় প্রতিদিনই টিকা নেওয়ার প্রতি সাধারণ মানুষের উৎসাহের হার বৃদ্ধি পাচ্ছে। জেলায় বুধবার (১০ ফেব্রুয়ারি) পর্যন্ত মোট ২ হাজার ৩৮২ জন প্রথম ডোজের করোনা টিকা নিয়েছেন।

মাগুরা সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, ১০ ফেব্রুয়ারি পর্যন্ত কোভিড-১৯ টিকা গ্রহিতা মোট ২ হাজার ৩৮২ জনের মধ্যে পুরুষের সংখ্যা ১ হাজার ৬৬৪ জন এবং মহিলার সংখ্যা ৭ শত ১৮ জন।

মাগুরা সিভিল সার্জন ডাক্তার ডা: শহিদুলাহ দেওয়ান বার্তা বাজারকে জানান, সারাদেশে একযোগে কোভিড-১৯ টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। বুধবার সবচেয়ে বেশি সংখ্যক মানুষ টিকা নিয়েছেন। এদিন মোট ১ হাজার ৩৩৭ জন টিকা গ্রহণ করেছেন।

এখন পর্যন্ত কোভিড-১৯ টিকা নেওয়ার পর কোনো ব্যক্তির পার্শ্ব প্রতিক্রিয়ায় অসুস্থ্য হওয়ার খবর পাওয়া যায়নি বলেও জানান।

তাছিন জামান/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর