‘বাংলাদেশ সব সময় আমেরিকার ৩ মাস আগে চিন্তা করে’

বাংলাদেশ আমেরিকার ৩ মাস আগে চিন্তা করে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‌‘হোয়াট বাংলাদেশ থিংক টুডে, ইউএসও থিংকস থ্রি মান্থস লেটার। অর্থাৎ বাংলাদেশ যা আজ চিন্তা করে, আমেরিকা করে তিন মাস পর।’

বুধবার (১২০ ফেব্রুয়ারি) বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন (বিপিএমসিএ) আয়োজিত ‘জাতীয় কভিড-১৯ টিকাদান কার্যক্রম: বেসরকারি স্বাস্থ্য খাতের সম্পৃক্ততা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমেরিকার নতুন প্রেসিডেন্ট জো বাইডেন শপথ নেওয়ার সময় ১৫টি অর্ডারে সাইন করেছেন। সেখানে একটা ছিল; নো মাস্ক, নো গভর্মেন্ট সার্ভিস। সেটা আমরা অনেক আগে থেকেই চালু করেছি।

তিনি আরও বলেন, টিকাদান কার্যক্রমে বেসরকারি খাত যুক্ত হতে চাইলে, যেভাবে আপনারা পরীক্ষা এবং চিকিৎসায় যুক্ত হয়েছিলেন। এ বিষয়ে আমরা যথাযথ পদক্ষেপ গ্রহণ করছি। আশা করি প্রধানমন্ত্রীর অনুমোদনক্রমে আপনারাও ভ্যাকসিন প্রদান কার্যক্রমে যুক্ত হতে পারবেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর