রংপুরে নকল কয়েল কারখানায় অভিযান: ৫০ হাজার টাকা জরিমানা

রংপুরে নকল ও অনুমোদনহীন মশার কয়েল উৎপাদনের দায়ে পারফেক্ট কয়েল তৈরীর কারখানায় অভিযান পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট।

বুধবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রংপুর নগরীর সাতগাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন রংপুর জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা। এসময় অভিযানে ডিবি পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা বার্তা বাজারকে জানান, কারখানা মালিক সরকারি অনুমোদন ছাড়া অবৈধভাবে কয়েল উৎপাদন করছিল। এসব কয়েলে বিএসটিআইসহ অন্যান্য সরকারি অনুমোদন ছিলনা। গোপন সংবাদের ভিত্তিতে এসব কারখানায় অভিযান চালিয়ে মোবাইল কোর্ট এর মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

রকি আহমেদ/বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর