দোস্ত ইইড বাংলাদেশ সোসাইটির উদ্যোগে দুস্থ ও গরিব পরিবারের মধ্যে কম্বল ও টিউবওয়েল বিতরন করেছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল।
বুধবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে জামালপুরের ইসলামপুর উপজেলার গুঠাইল হাইস্কুল এন্ড কলেজ মাঠে দুস্থ শীতার্ত মানুষদের মধ্যে ২৫০টি কম্বল ও ৫০টি পরিবারের মধ্যে টিউবওয়েল বিতরন করা হয়েছে।
সাপধরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইসলামপুর উপজেলা চেয়ারম্যান এস এম জামান আব্দুন নাছের, উপজেলা ভূমি কর্মকর্তা রোকনুজ্জামান রুকন ও দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির চেয়ারম্যান জাহাঙ্গীর আলম প্রমুখ ।
আলমগীর হোসেন/বার্তাবাজার/এ.আর