স্বাধীনতাবিরোধীদের মন্ত্রী বানিয়েছিলেন জিয়া: মুক্তিযুদ্ধ মন্ত্রী

দেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনীদের বিদেশ যেতে জিয়াউর রহমান সহায়তা করেছেন। দেশের সংবিধান পরিবর্তন করে স্বাধীনতা বিরোধীদের নিজের মন্ত্রীসভায় পদায়ন করেছেন বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

বুধবার (১০ ফেব্রুয়ারি) সকালে গাজীপুরের চন্দ্রা ত্রিমোড়ে পৌরসভার গুরুত্বপূর্ণ রাস্তাগুলো বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্টজনের নামে নামকরণ ফলক উন্মোচন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

মুক্তিযুদ্ধ মন্ত্রি বলেন, বঙ্গবন্ধুর হত্যাকারী যারা আদালতে তাদের বিরুদ্ধে রায় ঘোষিত হয়েছে। তাদের চারজনের সনদ, সম্মাননা বাতিল হয়েছে এবং একই মিটিংয়ে খন্দকার মোশতাক, জিয়াউর রহমানসহ আরও অনেকের নাম এসেছে বঙ্গবন্ধুর হত্যার সঙ্গে জড়িত দালিলিক প্রমাণসহ। বঙ্গবন্ধু হত্যায় কার কী ভূমিকা ছিল, কী কী দালিলিক প্রমাণ আছে, সেগুলো পেশ করার জন্য আমরা একটি উপকমিটি করেছি আগামী মিটিংয়ে পেশ করার জন্য। দালিলিক প্রমাণের ভিত্তিতে তাদের যে সম্মানসূচক পদবি রয়েছে সেগুলো বাতিল করা হবে। সেটার নজির শুধু বাংলাদেশে নয়, বহির্বিশ্বেও রয়েছে। এসব সিদ্ধান্ত রাজনৈতিক কারণে নয়।

তিনি বলেন, পৃথিবীতে বহু নজির রয়েছে যে তাদের কর্মকাণ্ডের জন্য সম্মানসূচক খেতাব বাতিল হয়েছে। জিয়াউর রহমান, খন্দকার মোশতাক, মাহবুব আলম চাষীসহ এমন অনেকের নাম এসেছে, তাদের কী ভূমিকা? বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডে সম্পৃক্ততা কী? তার দালিলিক প্রমাণসহ পরবর্তী সভায় উপস্থাপিত হলে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) শুধু আলোচনা হয়েছে, আমরা একটি উপকমিটি করে দিয়েছি। আগামী এক মাসের মধ্যে তারা রিপোর্ট দেবে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর