রাজধানী কাফরুল থানাধীন এলাকায় অনুমোদনহীন ভেজাল খাদ্যপণ্য তৈরি, সংরক্ষণ ও বিক্রয়ের অভিযোগে ১ ভেজাল খাদ্য উৎপাদনকারীকে ৬ লক্ষ টাকা অর্থদন্ড করেছে র্যাব-৪ এর ভ্রাম্যমান আদালত।
বুধবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত র্যাব-৪ এর একটি আভিযানিক দল নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুর রহমান এর নেতৃত্বে রাজধানী ঢাকার কাফরুল থানাধীন দক্ষিন ইব্রাহিমপুর স্বাধীনতা চত্ত্বর নিকটবর্তী একটি বাসা হতে অনুমোদনহীন ও আমদানি নিষিদ্ধ বিভিন্ন ধরনের রাসায়নিক দ্রব্য ব্যবহার করে ভেজাল খাদ্যপণ্য তৈরীর অপরাধে নিম্নোক্ত ১ ভেজাল খাদ্য উৎপাদনকারীকে অর্থদন্ড প্রদান করে।
আলী আজগর (৩৮), জেলা- ভোলা এর নিকট হতে নগদ ৬,০০,০০০/- টাকা অর্থদন্ড আদায় করা হয়।
এছাড়াও উক্ত বাসা হতে আনুমানিক ২০ লক্ষ টাকা মূল্যের বিপুল পরিমান নকল দেশীয় স্বনামধন্য প্রতিষ্ঠানসমূহের ঘি, বাটার ওয়েল, বিদেশী নামী-দামী ব্র্যান্ডের সয়া সস, অয়েস্টার সস, ফিস সস জব্দ করে বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ধ্বংস করা হয়।
ভবিষ্যতে জনস্বাস্থ্যের সুরক্ষার্থে র্যাবের এ ধরনের অনুমোদনহীন ভেজাল খাদ্যপন্য উৎপাদন প্রতিরোধে সাড়াশি অভিযান অব্যাহত থাকবে।
বার্তাবাজার/হৃ.আর