‘পাগলের মতো ভালোবাসি’ হলে গিয়ে দেখার আহ্বান আসিফের

বর্তমান সময়ের জনপ্রিয় চিত্রনায়ক আসিফ নূর। যে তার অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করে নিয়েছেন। আগামী ১৯ ফেব্রুয়ারি আসছে তার অভিনীত ছবি ‘পাগলের মতো ভালোবাসি’। ছবির বর্তমান অবস্থা নিয়ে কথা হয় বার্তা বাজারের বিনোদন প্রতিনিধি মারুফ সরকারের সাথে।

বার্তা বাজার : কেমন আছেন আপনি ?
আসিফ নূর : আল্লাহ রহমতে ভালো আছি।

বার্তা বাজার : ১৯ তারিখে মুক্তি পাচ্ছে আপনার অভিনীত ‘পাগলের মতো ভালোবাসি’ ছবি। এটা নিয়ে আপনার কেমন লাগছে ?
আসিফ নূর : খুব ভালো লাগছে। প্রায় ৫ বছর পর এটি মুক্তি পাচ্ছে। ছবিটির শুটিং করেছিলাম ২০১৬ সালে এটি মুক্তি পাচ্ছে ২০২১ সালে তাই ভালোই লাগছে।

বার্তা বাজার : এই ছবিতে আপনার অভিনয় কি ছিলো ?
আসিফ নূর : এখানে আমার অভিনয় ছিল ছাত্র নেতা। আমি অধরা খান আর সুমিত এই ৩ জন বন্ধু ছিলাম। আর এই বন্ধু থেকে প্রেম। এভাবে এগিয়ে যায় গল্প।

বার্তা বাজার : ‘পাগলের মতো ভালোবাসি’ ছবিতে আপনার কোনো ভালো স্মৃতি মনে পরে কি ?
আসিফ নূর : খুব অল্প সময়ের মধ্যে আমি সবার প্রিয় মানুষ হয়ে উঠেছিলাম এটাই আমার কাছে সবচেয়ে ভালো স্মৃতি।

বার্তা বাজার : ছবিতে আপনার কোনো খারাপ স্মৃতি মনে পরে কি ?
আসিফ নূর : সবার সাথে এতো ভালো সম্পর্ক হয়ে উঠেছিল যে যেদিন শুটিং শেষ হয়েছিল এটা আমার কাছে খুব খারাপ লেগেছিলো।

বার্তা বাজার : সবশেষ দর্শকদের উদ্দেশে কিছু বলবেন?
আসিফ নূর : আমি দর্শকদের উদ্দেশে একটা কথাই বলবো, আপনারা হলে গিয়ে বেশি বেশি বাংলা ছবি দেখবেন, আর ১৯ তারিখ অবশ্যই স্বাস্থবিধি মেনে হলে গিয়ে পাগলের মতো ভালোবাসি দেখবেন। আপনাদের ভালো লাগলেই আমাদের কাজের সার্থকতা বাড়বে।

বার্তা বাজার : এতক্ষন সময় দেয়ার জন্য ধন্যবাদ।
আসিফ নূর : আপনাকেও ধন্যবাদ আর বিশেষ করে ধন্যবাদ দিতে চাই বার্তা বাজারের সম্পাদকসহ পরিবারের সবাইকে।

বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর