“শেখ হাসিনার অবদান, মোবাইলে ভাতার টাকা প্রদান” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে ভালুকা উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে বুধবার (১০ ফেব্রুয়ারি) বিকালে ৬নং ভালুকা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বয়ষ্ক, বিধোবা, স্বামী নিগৃহীতা, অসচ্ছল প্রতিবন্ধী ভাতা ভোগীদের মোবাইল ব্যাংকিং (নগদ একান্ট খোলা) এর কার্যক্রমের উদ্বোধন করা হয়।
স্থানীয় সাংসদ আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু এ ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় ৬নং ভালুকা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিহাব আমিন খান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা তাহমিনা নাসরিনসহ ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ৬নং ভালুকা ইউনিয়ন পরিষদের প্রায় ৫’শ ভাতা ভোগীদের এ কার্যক্রমের আওতায় আনা হয়।
আরিফুল হক/বার্তাবাজার/হৃ.আর