ফরিদপুরে আগুনে পুড়লো বিধবার বসতঘর

ফরিদপুরের বোয়ালমারীতে অগ্নিকাণ্ডে এক বিধবার বসতঘর সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়ে গেছে। বুধবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ময়না ইউনিয়নের হরিতাডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। এতে সর্বহারা হয়ে পড়েছে ওই বিধবা সুন্দরী বেগম।

সুন্দরী বেগম এক মেয়ে নিয়ে নিরুপায় হয়ে পড়েছে। খবর পেয়ে বোয়ালমারী ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

জানা যায়, বুধবার দুপুরের দিকে সুন্দরী বেগম চুলায় হলুদ সিদ্ধ করছিল। হলুদ সিদ্ধ করার সময় রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।

বোয়ালমারী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. নিছার আলী বার্তা বাজারকে বলেন, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করি। আগুনে বিধবার রান্না ঘর ও বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর