আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে তখনই উন্নয়ন হয়। উন্নয়নের ধারা চলমান রাখতে নৌকায় ভোট দিতে আহ্বান করেছেন বাংলাদেশ আ.লীগ এর বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর।
বুধবার (১০ ফেব্রুয়ারি) বিকালে দাউদকান্দি পৌরসভা নির্বাচনে আ.লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী নাইম ইউসুফ সেইন এর জন্য ভোট চাইতে গিয়ে পৌরসভার উত্তর নসুরুদ্দিতে এক পথসভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, দাউদকান্দিতে নৌকার গণজোয়ার সৃষ্টি হয়েছে। আগামী ১৪ ফেব্রুয়ারি নৌকা প্রতীকের প্রার্থী বিপুল ভোটে বিজয় লাভ করবে।
পথসভায় সাথে ছিলেন কুমিল্লা জেলা পরিষদ সদস্য নাসিরউদ্দিন শিশির, উত্তর জেলা আ.লীগের সহ-সভাপতি বশিরুল আলম মিয়াজী, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিকদার, উপজেলা আ.লীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক মো.শাহজালাল, সাংগঠনিক সম্পাদক জাকির নেওয়াজ সোহেল, ভিপি সালাউদ্দিন রিপন, সাবেক জিএস সুমন সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ এর সভাপতি খন্দকার শাহ-জাহান, সাধারণ সম্পাদক বিল্লাল মজুমদার, ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক আপন মাহমুদ ও ছাত্রলীগ নেতা শাফি প্রমুখ।
এইচএম দিদার/বার্তাবাজার/হৃ.আর