করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে সারা দেশে ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচির তৃতীয় দিনে ভ্যাকসিন নিয়েছেন তিনি।
বুধবার (১০ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ সচিবালয় ক্লিনিকে করোনা ভ্যাকসিন নেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অফিসার ও জনসংযোগ কর্মকর্তা মো. আব্দুল লতিফ বকসী।
করোনা ভ্যাকসিন নেওয়া শেষে বাণিজ্যমন্ত্রী বলেন, ভ্যাকসিন নেওয়ার পর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়নি। আমি সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক আছি।
একই সঙ্গে দেশের অগ্রাধিকার তালিকাভুক্তসহ ৪০ বছরের বেশি বয়সী সব নাগরিককে ভ্যাকসিন নেয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
বার্তাবাজার/এস.জি