কোটচাদপুরে ব্যাডমিন্টন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী

মুজিববর্ষ উপলক্ষে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির ২০২০-২১ এর আওতায় জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ঝিনাইদহের কোটচাদপুরে ব্যাডমিন্টন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ ফেব্রুয়ারি) সকালে পৌর মহিলা ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গণে এ খেলার আয়োজন করা হয়।

কোটচাদপুর পৌর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মৃনাল কান্তি সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আয়ুব হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার মাহবুবুর রহমান, অনুর্ধ-১৭ খুলনা বিভাগীয় দায়িত্ব প্রাপ্ত (বি ও এ) ঝিনাইদহ জয়নাল আবেদীন।

খেলা শেষে প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। পরে খেলায় অংশ গ্রহণকারীদের মাঝে খেলার সামগ্রী প্রদান করা হয়।

খাইরুল ইসলাম নিরব/বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর