চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন ইনজুরিতে পড়ে মাঠ ছাড়তে হয়েছিল টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানকে। এরপর টেস্টের বাকি তিনদিন সাকিবের সার্ভিস পায়নি বাংলাদেশ দল।
সাকিবের না থাকা দলের জন্য যে বড় ক্ষতি তা চট্টগ্রাম টেস্টে টের পেয়েছে বাংলাদেশ। ইনজুরির কারণে দ্বিতীয় টেস্টে সাকিবকে পাবে না বাংলাদেশ। ঢাকা টেস্ট থেকে ছিটকে গেছেন তিনি।
সাকিবের অনুপস্থিতি বাংলাদেশ দলের জন্য দুশ্চিন্তার বিষয়। তবে এ নিয়ে ভাবতে নারাজ অধিনায়ক মুমিনুল হক। তিনি বলেন, জিনিসগুলো আপনি যেভাবে নিবেন আরকি। সাকিব ভাই নেই, দল চলবে না এমন নয়। যখন সাকিব ভাই ছিলেন না তখন বাংলাদেশ দল কিন্তু চলেছে।
তিনি আরও বলেন, সত্যি কথা বলতে আমি সাকিব ভাই থাকা না থাকা নিয়ে ওভাবে চিন্তা করছি না। বিষয়টা যেন মাথায় না থাকে সেই চেষ্টা করছি।
বার্তাবাজার/এস.জি