সাবেক রাষ্ট্রপতি ও বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের বীর উত্ত খেতাব বাতিলে কোনো আইনি জটিলতা নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
বুধবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনার ভ্যাকসিন নেওয়ার পর সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।
আইনমন্ত্রী বলেন, বীর মুক্তিযোদ্ধাদের খেতাব থাকাটা স্বাভাবিক। কিন্তু যদি কেউ মুক্তিযোদ্ধা হয়েও মুক্তিযুদ্ধের চেতনা নষ্ট করে তাহলে তার খেতাব থাকার কোনো অধিকার নেই।
এর আগে মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) ৭২তম সভায় মুক্তিযুদ্ধে গুরুত্বপুর্ণ অবদান রাখায় স্বাধীন বাংলাদেশে জিয়াউর রহমানকে দেওয়া ‘বীর উত্তম’ খেতাব বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।
একইসাথে বাতিলের সিদ্ধান্ত নেওয়া বঙ্গবন্ধু হত্যার দায়ে দণ্ডপ্রাপ্ত আসামি শরিফুল হক ডালিম, নূর চৌধুরী, রাশেদ চৌধুরী ও মোসলেহ উদ্দিনের রাষ্ট্রীয় খেতাবও।
বার্তাবাজার/এসজে