সাভারে করোনা ভ্যাক্সিন নিবন্ধন ও প্রদান কার্যক্রম অব্যাহত

ঢাকার সাভারে কোভিড-১৯ ভ্যাক্সিন কোভিশিল্ড গ্রহনের নিবন্ধন এবং ভ্যাক্সিন প্রদান কার্যক্রম অব্যাহত রয়েছে। বুধবার সরেজমিন সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে বিষয়টি জানা গেছে।

এ ব্যাপারে, সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সদস্য সচিব ডা. মোহাম্মদ সায়েমুল হুদা জানান, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার দূরদর্শিতার কারণেই আজ এত তাড়াতাড়ি আমাদের দেশে কোভিড-১৯ এর ভ্যাক্সিন আমরা পেয়েছি।

বুধবার (১০ ফেব্রুয়ারি) মোট ৩৫০০ জন ভ্যাক্সিন গ্রহনের জন্য আমাদের বুথে নিবন্ধন সম্পন্ন হয়েছে এবং আজ মোট ৭৬২ জন কোভিশিল্ড এর প্রথম ডোজ গ্রহন করেছেন। টিকা গ্রহনকারী সকলেই শারীরিক ভাবে সুস্থ রয়েছেন বলেও জানান তিনি।

উল্লেখ্য, আজ আশুলিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য ও আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হোসেন আলী মাষ্টার ভ্যাক্সিন নিয়েছেন। তিনি জানিয়েছেন কোভিশিল্ড গ্রহনের পর তার কোনো ধরণের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি এবং শারীরিক ভাবে তিনি সম্পূর্ণ সুস্থ রয়েছেন।

এদিকে, ঢাকা জেলার সিভিল সার্জন ড. আবু হোসেন মোহাম্মদ মঈনুল আহসান বুধবার সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন এবং করোনা ভ্যাক্সিন নিবন্ধন কার্যক্রম এবং ভ্যাক্সিন প্রদান কার্যক্রম প্রত্যক্ষ করে তাঁর সন্তোষ প্রকাশ করেন।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর